কষ্ট আগেও পেয়েছি অনেক রকম। যেমন গরিব বলে অনেক কষ্ট করে মানুষ হয়েছি অনেকের অনেক লাঞ্ছনা ও সহ্য করতে হয়েছে। কিন্তু ওসব খারাপ লাগতো ঠিকই কিন্তু সহ্য ও করে নিতাম হাসি মুখে। কিন্তু কাউকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয় জানতাম না।
আসলে জীবনে প্রথম বার তো তাই । কাউকে কোনোদিন ভালোবাসা তো দূরের কথা ওসব ব্যাপারে ভাবনা চিন্তা ও করতাম না। কিন্তু যায় হোক বয়স তো থেমে থাকে না। তাই যথারীতি বাড়ি থেকে বিয়ের খোঁজ শুরু হলো একজন কে পছন্দ করলো। যদিও প্রথমে ছেলের মা বাবা এসে আমাকে দেখেন ও তাদের নাকি আমাকে ভালোই লেগেছে বলে জানান। তারপর ধীরে ধীরে কথা বার্তা এগোতে থাকে। আমার ও তার সাথে কথা বলা শুরু হয়। কথা বলে মনে হয় সে ও আমার ই মতো খুব সরল এবং সাদাসিধে। তাই নিজের অজান্তেই হয়তো তাকে খুব ভালোবেসে ফেলি। এটাই হয়তো আমার দোষ ছিল। বিয়ে যখন ঠিক সব প্রস্তুতি ও মোটামোটি হয়ে এসেছে তখন সে আমাকে জানাই যে সে অন্য কাউকে ভালোবাসে। শুনে আমি প্রায় আকাশ থেকে পড়ি। কি করবো জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তাই ওদের জীবন থেকে সরে আসি।
আমি চাই ওরা যেন খুব ভালো থাকে। ওদের ভালোবাসা পূর্ণতা পাক। কিন্তু আমি এই কষ্ট তা সহ্য করতে পারছি না। এই অভিনয় করতে পারছি না যে আমি খুব ভালো আছি।।। আমি হাপিয়ে উঠেছি সত্যি। আর সহ্য হচ্ছে না এসব।
আমি কি এত টাই খারাপ ভালোবাসা র কোনো অধিকার আমার নেই? আমাকে কি কেউ ভালোবাসতে পারে না। আমার জীবনে কি ভালোবাসার মানুষটি আমি পাবো না? কেন হলো এসব আমার সাথেই এসব?
কেন কেন কেন?